Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নদীতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১৫:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ি: জেলার দীঘিনালা উপজেলায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু মো. আরিয়ান (৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ (শনিবার) দুপুর ২টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া।

শনিবার (১৪ জুন) আনুমানিক সাড়ে ৯টার দিকে কবাখালি বাজার সংলগ্ন এলাকায় মাইনি নদী থেকে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হয় আরিয়ান।

আরও পড়ুন: নদীতে লাকড়ি ধরতে গিয়ে শিশু নিখোঁজ

নিখোঁজ আরিয়ান উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে বলে জানা যায়।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পর স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টা শেষে মরদেহ উদ্ধার করে । এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ