Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় আ.লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১৬:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানার সাবেক সভাপতি বেগ লিয়াকত আলীকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (১৪ জুন) দুপুরে নগরীর ফুলবাড়িগেট বাজার মোড় থেকে তাকে আটক করা হয়।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বেগ লিয়াকত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে গ্রেফতার দেখানো হবে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসআর