Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ২১:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও অবরুদ্ধ রাখার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

শনিবার (১৪ জুন) বিকেলে বাংলাদেশ যুব অধিকার পরিষদ জেলা শাখার আয়োজনে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ শেষে সমাবেশে করে তারা।

রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুল হাসান রাশেদের সভাপতিত্বে ও জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাজিদুল ইসলাম রুবেল, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. শরীফুল ইসলাম, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি, ছাত্র অধিকার পরিষদের নেতা মো. ওবায়দুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ খান, বালিয়াকান্দি উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আব্বাস আলী, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বাদল মল্লিক ও জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রুবেল মৃধা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘পটুয়াখালীর গলাচিপায় বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা ভিপি নুরের ওপর হামলা করে। ভিপি নুরের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। যারা হামলা চালিয়েছে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনে নামবে গণ অধিকার পরিষদ।’

তারা আরও বলেন, ‘আমরা সংঘাত নয়, শান্তি চাই। সংঘাতপূর্ণ নয়, শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ভেবেছিলাম, একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ পাব। কিন্তু প্রতিটি পদে পদে আমরা এখনো বঞ্চিত ও নির্যাতিত।’

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো