Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আষাঢ়ের শুরুতেই টানা বৃষ্টির আভাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ০৯:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলা বর্ষপঞ্জির আষাঢ় মাসের প্রথম দিনেই সারা দেশে টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১৫ জুন) থেকে শুরু হয়ে ২২ জুন পর্যন্ত প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘১ আষাঢ় থেকে বৃষ্টি শুরু হবে এবং পরবর্তী দিনগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ ও তীব্রতা বাড়বে। টানা এই বৃষ্টিতে দেশের চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারসহ পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই সময়কালজুড়ে কোথাও কোথাও দমকা বা ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাতও হতে পারে। সুরক্ষার স্বার্থে বজ্রধ্বনি শোনামাত্র নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।’

বিজ্ঞাপন

আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। ফলে দেশের ওপর মৌসুমি বায়ুর প্রভাব কম থাকলেও কিছু কিছু অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। আবহাওয়া অফিস বলছে, ‘রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।’

বাংলাদেশে জুন মাসে গড়ে স্বাভাবিক বৃষ্টিপাত হয় প্রায় ৪৫৯ মিলিমিটার, যা জুলাই মাসে বাড়ে ৫২৩ মিলিমিটারে। এবারের আষাঢ়েও স্বাভাবিক হারে বৃষ্টিপাত হবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদফতর।

টানা বৃষ্টির ফলে নগরজীবনে অস্থায়ী জলাবদ্ধতা ও যানজটের সম্ভাবনাও রয়েছে। তবে সম্প্রতি কয়েকদিনের প্রচণ্ড তাপদাহের পর এই বৃষ্টি জনজীবনে স্বস্তি বয়ে আনবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন আবহাওয়াবিদরা।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো