Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুম প্রতি‌রোধে জাতিসংঘ প্রতিনিধিদলের সহায়তার আশ্বাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৪:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বলপ্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম প্রতি‌রোধে বাংলাদেশ সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছে ঢাকা সফররত জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী প্রতিনিধি দল।

সোমবার (১৬ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র স‌চি‌ব রুহুল আলম সিদ্দী‌কির স‌ঙ্গে সাক্ষাতকালে জাতিসংঘের বলপ্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সদস্য গ্রাজিনা বারানোউস্কা ও আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ এমন আশ্বাস দেন।

উল্লেখ্য, জাতিসংঘের এ প্রতি‌নি‌ধি দল‌টি চারদিনের সফরে গতকাল রোববার (১৫ জুন) ঢাকায় এসেছে।

সাক্ষাতকা‌লে ‌প্রতি‌নিধি দলের সদস‌্যরা গুমের ঘটনায় অন্তবর্তীকালীন সরকা‌রের গৃহীত পদ‌ক্ষেপসমূহ বি‌শেষ ক‌রে আন্তর্জা‌তিক গুম প্রতি‌রোধ কন‌ভেনশ‌নে যোগদান‌কে স্বাগত জানিয়ে বাংলাদেশ সরকারকে বলপ্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম প্রতি‌রোধে সহায়তার আশ্বাস দেন। এছাড়া বাধ‌্যতামূলক গু‌মের ঘটনা ত‌দ‌ন্তেরও প্রশংসা ক‌রেন প্রতি‌নি‌ধি দ‌লের সদস‌্যরা ।

বিজ্ঞাপন

সাক্ষাকালে ভারপ্রাপ্ত পররাষ্ট্র স‌চিব মানবা‌ধিকার রক্ষা ও ভুক্ত‌ভোগী‌দের ন‌্যায়‌বিচার প্রতিষ্ঠায় সরকা‌রের সংকল্প অটুট রাখার প্রতিশ্রু‌তির তু‌লে ধ‌রেন এবং এ ব‌্যাপা‌রে জাতিসংঘের গুম সম্পর্কিত ক‌মি‌টির কার্যক্রম‌কে স্বাগত জানান ।

সারাবাংলা/একে/আরএস