Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝরনা দেখতে গিয়ে বন্ধুদের সামনেই তলিয়ে গেল মেহরাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ২৩:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্ধুদের সঙ্গে ঝরনা দেখতে গিয়ে পাহাড়ি ঢলে তলিয়ে মেহরাব হোসাইন (১৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার ফাত্রাঝিরি ঝরনায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হাফেজ মেহরাব হোসাইন (১৯) কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউপির ১ নম্বর ওয়ার্ড মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মেহরাবের সঙ্গে প্রায় ১৮ জনের বন্ধু-বান্ধবের দল ফাত্রাঝিরি ঝরনায় যায়। ঝরনা দেখা শেষে ফেরার পথে হঠাৎ বৈরী আবহাওয়ায় পাহাড়ি ঢলে খালের পানির স্তর দ্রুত বেড়ে যায়। একপর্যায়ে বাঁশের কঞ্চি ভেঙে মেহরাব পানিতে পড়ে প্রবল স্রোতে মুহূর্তেই তলিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

বিজ্ঞাপন

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

সারাবাংলা/এইচআই