ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় (১৭) নামে এক বাসচালকের সহকারী (হেলপার) নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে কোনাপাড়া গোল্ডেন ব্রীজ এলকার প্রধান সড়কে ঘটনাটি ঘটে।
যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) শাহিন হোসেন জানান, মৃত শাওন গুলিস্তান টু ভুলতা গাউছিয়া গামী ডিটিএল বাসের হেলপার ছিল। বিকেলে গুলিস্তান থেকে ভুলতা গাউছিয়া যচ্ছিল বাসটি। শাওন বাসের দরজার কাছে দাড়িয়ে ছিল। কোনাপাড়া গোল্ডেন ব্রীজ নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় শাওন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, মৃত শাওনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। বাসের মধ্যো থাকতো। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।