ঢাকা: মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু-কে ডিবির মিরপুর বিভাগে এবং শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম-কে ডিবির ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক রুবেল হাওলাদার-কে যাত্রাবাড়ী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহিদুল ইসলাম-কে শেরেবাংলা নগর থানার নতুন ওসি করা হয়েছে।