Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বরিশালে গৃহবধূকে গলাকেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ০৮:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে আসমা বেগম (৫৫) এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় গৃহবধূ আসমা বেগমকে উদ্ধারের পর বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

আসমার স্বামী জানান, মাগরিবের নামাজের পর স্ত্রীর ফোন পেয়ে তিনি বাসায় ফেরেন। বাসায় ঢুকেই স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহায়তায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের মেয়ে মৌসুমি আক্তার বলেন, আমার মায়ের সঙ্গে কারও শত্রুতা ছিল না। তবে পারিবারিক জমিজমা নিয়ে কিছু বিরোধ ছিল। সেখান থেকেই হত্যার সূত্রপাত হতে পারে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, নিহতের গলায় ও ঘাড়ের ডান পাশে দুটি গভীর আঘাত রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হত্যার রহস্যের কোনো সূত্র পুলিশ জানতে পারেনি। আইনি প্রক্রিয়ার পাশাপাশি রহস্য উদ্ধারে কাজ চলছে।

সারাবাংলা/ইআ