Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগের আইনে কমিশনগুলোতে নিয়োগ সমর্থন করি না: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৮:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পিএসসি ও মানবাধিকার কমিশনে নিয়োগের আগের আইন আমরা কোনোভাবে সমর্থন করি না।

বুধবার (১৮ জুন) দুপুরে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের বৈঠকের বিরতির সময় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বিগত সময়ে আমাদের অভিজ্ঞতায় আমরা জানি, এই নির্বাচন কমিশন কিভাবে দলীয়করণ করে কাজ করেছে। এই কমিশনগুলো আগে কিভাবে কাজ করেছে সেগুলো আমরা দেখেছি। কমিশনগুলো যাতে নিরপেক্ষ থাকে দলীয়করণ না হয়। সবার আস্থা যাতে এই প্রতিষ্ঠানগুলোর ওপর থাকে। সেই বিষয়টা যাতে নিশ্চিত করা হয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা বলেছি যে যদি কোনো প্রস্তাব না থাকে সে প্রস্তাবনাগুলো আমাদের জুলাই অভ্যুত্থানে যে অঙ্গীকার এবং গণতান্ত্রিক যে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নতুন প্রজন্মের কথা চিন্তা করে আমরা যার যার দলীয় অবস্থানের বাইরে এসেও আমরা জাতির সঙ্গে একটা ঐক্যমত্য অবস্থায় পৌঁছাব।’

সারাবাংলা/এফএন/এইচআই