Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নড়াইলে পানিতে ডুবে ২ মাদারাসা শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ২২:২৩

প্রতীকী ছবি।

নড়াইল: জেলার সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নে পুকুরে পড়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে বেদভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

বাড়ির পাশে কাটা নতুন পুকুরে ডুবে গেলে তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত দু’জন হলো- শহিদ ফকিরের মেয়ে আফিয়া (১৩) ও আল-আমিনের মেয়ে মিম (৯)। দু’জনেই শম্ভুডঙ্গা মহিলা মাদরাসার শিক্ষার্থী।

বাঁশগ্রাম ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রানি বেগম জানান, আফিয়া মায়ের কাছে হাঁসের মাংস খেতে েচয়েছিল। সেজন্য তার মা মামা বাড়ি হাঁস আনতে যায়। এই সুযোগে আফিয়া মিমকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ায় তাদের দেখতে না পেয়ে বাড়ির সবাই খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের অচেতন দেহ উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘শিশু দুটির মৃত্যুর বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

সারাবাংলা/পিটিএম