Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মরণের পর দৃষ্টিহীনের জন্য রেখে গেলেন আলো

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ২২:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: দৃষ্টিহীনের চোখে আলো দিতে মরণোত্তর চক্ষুদানের ইচ্ছে মেয়েকে জানিয়েছিলেন চট্টগ্রামের এক ব্যক্তি। মৃত্যুর পর বাবার শেষ ইচ্ছে পূরণে এগিয়ে এলেন মেয়ে। সন্ধানীকে দিলেন বাবার দুই কর্ণিয়া।

মঙ্গলবার (১৭ জুন) সন্ধানীর চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের স্বেচ্ছাসেবীরা সফলভাবে দুটি কর্নিয়া সংগ্রহ করেছেন।

সন্ধানী চমেক ইউনিটের প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভির আম্মার সারাবাংলাকে জানান, মরণোত্তর চক্ষু দান করা প্রদীপ চৌধুরীর বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া গ্রামে। ৬৬ বছর বয়সে মঙ্গলবার তিনি মারা যান।

মেয়ে প্রজ্ঞা লাবণী চৌধুরী সন্ধানী কার্যালয়ে যোগাযোগ করে তার বাবার শেষ ইচ্ছের কথা জানান। তাৎক্ষণিকভাবে চমেক ইউনিটের উপদেষ্টা ডা. ওমর ফয়সাল ও সভাপতি মিথিলা বণিকের নেতৃত্বে সন্ধানী টিম গিয়ে কর্নিয়া সংগ্রহ করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরডি/পিটিএম