Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় ফের ৬ জনকে ‘পুশইন’ বিএসএফ’র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১৭:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরায় ফের কুশখালি সীমান্ত দিয়ে ৪ নারীসহ ৬ জনকে পুশইন করেছে বিএসএফ। বুধবার (১৮ জুন) রাতে সাতক্ষীরা সদর থানায় তাদের সোপর্দ করে বিজিবি।

সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, তারা বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বাসবাস করতেন। ভারতীয় পুলিশ বোম্বের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। পরে পশ্চিমবাংলার চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, তিনজনকে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের সকলের পরিচয় যাচাই-বাছাই চলছে। পরবর্তীতে তাদের নিজ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। পুশইন হওয়া সবাই বাংলাদেশের নাগরিক বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই