Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রাম প্রেসক্লাবে ফল উৎসব

সারাবাংলা ডেস্ক
১৯ জুন ২০২৫ ১৯:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে আম, কাঁঠাল, কলা, আনরাস, জাম, লিচু , লটকন, ডেউয়া, পানিগোটাসহ বিভিন্ন ধরনের দেশি ফলের সমাহার ছিল।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ফল উৎসবের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে এম এম মালেক বলেন, ‘আমদানি করা ফলের চাইতে দেশীয় ফলের পুষ্টিগুণ অনেক বেশি। বর্তমান প্রজন্মের নাগরিক বিশেষ করে শহুরে বাসিন্দারা দেশের অনেক ফলের সঙ্গে পরিচিত নন। নতুন প্রজন্মকে পুষ্টিগুণ সমৃদ্ধ দেশি ফলের সঙ্গে পরিচিত করা এবং খাওয়ার ব্যপারে উদ্বুদ্ধ করতে হবে। একইসঙ্গে সকলকে সাধ্যমতো ফলের গাছ লাগাতে হবে। এতে একদিকে যেমন দেশের ফলের চাহিদা পূরণ হবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও বজায় থাকবে।’

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, ‘ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের সন্তানদের আবহমান বাংলার মৌসুমি ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং ফল খাওয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

প্রেসক্লাবের সদস্য মিয়া মোহাম্মদ আরিফের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ওসমান গনি মনসুর, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।

সারাবাংলা/আরডি/এসআর