Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে অচেতন করে দলবদ্ধ ধর্ষণ, নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ১৭:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে চেতনানাশক ওষুধে অচেতন করে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এসময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগের দিন বৃহস্পতিবার (১৯ জুন) ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ করলে বিষয়টি জানাজানি হয়। পরে রাত সাড়ে ৯টায় তাদের গ্রেফতার করে পুলিশ। গত ২ মে শুক্রবার ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত গ্রেফতাররা হলেন— শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ। তারা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তারা দুইজন নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাদের মধ্যে আদনান বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় একটি মামলার আসামি।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২ মে সিলেট শহরের রিকাবিবাজারে একটি কনসার্টে গিয়েছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী। সেখানে তার সঙ্গে ছিলেন অভিযুক্ত শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ। পরে তাকে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করে একটি বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় ভুক্তভোগী ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এসময় তারা ধর্ষণের ভিডিও ও ছবি ধারণ করে। পরবর্তীতে এই ভিডিও ও ছবি ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করা হয়। বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকিও দেওয়া হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজনকে ক্যাম্পাস থেকে  অপরজনকে সুরমা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এসআর