Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে হোন্ডার নতুন গাড়ি হোন্ডা সিটি ই: ইএচইভি

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৬:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে হোন্ডা গাড়ির নতুন সংযোজন হোন্ডা সিটি ই:ইএচইভি। গাড়িটি এখন বাংলাদেশে হোন্ডার অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ডিএইচএস মোটরস লিমিটেডে এর শোরুমে পাওয়া যাবে।

রোববার (২২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তেজগাঁওয়ের হোন্ডা শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গাড়িটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, ডিএইচএস মোটরসের জেনারেল ম্যানেজার আরমান রশিদ ও ফারহান সামাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেমেসিসের কণ্ঠশিল্পী জোহাদ রেজা চৌধুরী।

অনুষ্ঠানে গাড়িটির উপর একটি উপস্থাপনা ও অতিথিদের জন্য একটি সিম-রেসার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীরা বিভিন্ন পুরস্কার পান।

বিজ্ঞাপন

হোন্ডা সিটি ই:এইচইভি’তে রয়েছে একটি আরামদায়ক লেদার ইন্টেরিওর, যার সঙ্গে আরও রয়েছে ব্যাকসিটের এসি কন্ট্রোল, সব মিলিয়ে একটি আরামদায়ক ও বিলাসবহুল যাত্রা প্রদান করতে সক্ষম। গাড়িটিতে রয়েছে ১৫০০ সিসি হাইব্রিড ইঞ্জিন, যা মসৃণ ড্রাইভিং এবং চমৎকার মাইলেজ প্রদান করে। এছাড়া গাড়িটি বড়, চওড়া ও উঁচু বডি, যা দেশের প্রিয় গাড়ি টয়োটা প্রিমিও হতেও বড়।

আরেকটি হাইব্রিড গাড়ির উদ্বোধন পরিবেশের প্রতি ও সরকারের পরিবেশবান্ধব গ্রিন বাংলাদেশের পরিকল্পনার প্রতি ডিএইচএস এর অঙ্গীকারকে আরও জোরদার করে। আকর্ষণীয় নতুন হোন্ডা সিটি ই:এইচইভি এখন তেজগাঁওয়ের হোন্ডা শোরুমে পাওয়া যাচ্ছে।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ