Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৭:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আরাফাতুল ইসলাম বাদল (১৭) নামে এক বাংলাদেশি কিশোরের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (২২ জুন) দুপর ২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

কিশোর আরাফাতুল ইসলাম সদর ইউনিয়নের জামছড়ি গ্রামের খুইল্লা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, জামছড়ি সাপমারা ঝিরি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে চোরাই পণ্য আনতে গিয়েছিল চোরাকারবারি চক্রের সদস্যরা। এ সময় সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের আরাকান আর্মির পুতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরিত হয়ে এক বাংলাদেশি কিশোরের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। বিস্ফোরণের শব্দে স্থানীয়রা সীমান্তে গেলে আহত আরাফাতকে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তারা। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ও নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর