Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষার্থীদের ওপর হামলা: রাজবাড়ীর আ.লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৬:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আসজাদ হোসেন আরজুকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪জুন) দুপুরে তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। এর আগের দিন সোমবার (২৩ জুন) বিকেলে তাকে সদর উপজেলার বরাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসজাদ হোসেন আরজু বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের মো. আব্দুল কাদের শেখের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৫ আগস্ট দুপুরে এজাহারভুক্ত আসামি আরজুসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও জনতার ওপর হামলা চালায়। এ সময় আন্দোলনে থাকা জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ অনেকে গুলিবিদ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

হামলার ঘটনায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর (বেপারীপাড়া) গ্রামের মো. তারেক খানের ছেলে মো. জিসান হোসাইন খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আসজাদ হোসেন আরজুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এসআর