Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্লাব বিশ্বকাপ ২০২৫ / নকআউট পর্ব নিশ্চিত যাদের, বাদ পড়লেন কারা?

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৫ ১০:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের মাটিতে ৩২ দলের নতুন ফরম্যাটে আয়োজিত হচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রায় শেষভাগের খেলা চলছে। এরই মধ্যেই দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে ৮টি ক্লাব। অন্যদিকে গ্রুপ পর্ব থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে ১৩ ক্লাবের।

গ্রুপ এ থেকে শেষ ১৬ নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। তাদের সঙ্গী হয়ে পরের রাউন্ডে যাচ্ছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি।

গ্রুপ বি থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ফরাসি ক্লাব পিএসজি ও ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো। গ্রুপ সি থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও পর্তুগিজ ক্লাব বেনফিকা।

বিজ্ঞাপন

গ্রুপ ডি থেকে পরের রাউন্ডে পৌঁছে গেছে ইংলিশ ক্লাব চেলসি ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো। গ্রুপ পর্ব থেকে আরও ৮টি দল যাবে পরের রাউন্ডে।

এরই মধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে পর্তুগিজ ক্লাব পোর্তো, সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি, স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ, যুক্তরাষ্ট্রের ক্লাব সিয়াটল সাউন্ডার্স, নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি, যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলেসে এফসি, জাপানিজ ক্লাব উরাওয়া রেডস, দক্ষিণ কোরিয়ার ক্লাব উলসান হুন্দাই, মরক্কোর ক্লাব উইদাদ কাসাব্লাংকা, ইরানের ক্লাব আল আইন, মেক্সিকান ক্লাব পাচুকা, আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স, তিউনিশিয়ার ক্লাব এস তুনিসের।

সারাবাংলা/এফএম