Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ স্থানে জানাজা শেষে জুরাইনে দাফন সালাহউদ্দিন আহমেদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৬ ০৯:৩৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ০৯:৪০

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ।

ঢাকা: বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা তিন স্থানে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা হবে।

পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় এবং শ্যামপুরের লাল মসজিদে তৃতীয় জানাজা হবে। জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তার মরদেহ দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ হাসপাতাল থেকে শ্যামপুরের বাসায় নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হবে।

বিজ্ঞাপন

বিকেল ৩টায় শ্যামপুরের লাল মসজিদে তৃতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে বলে জানান শায়রুল কবির খান।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর