Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১৩:৪২

ছবি: সংগৃহীত

ঢাকা: সন্ধ্যার মধ্যে দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৭ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট সব নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, এ ধরনের ঝড়বৃষ্টি চলাকালে নদীপথে চলাচলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্থানীয় নৌ যান ও ট্রলারগুলোকে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

নৌ যান চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলতে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো