Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাইতিতে নিরাপত্তা বাহিনীতে যোগ দিতে ঢাকা ছাড়লেন ৫০ সেনা সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৬ ২০:৫৫

হাইতিতে নিরাপত্তা বাহিনীতে যোগ দিতে ঢাকা ছাড়লেন ৫০ সেনা সদস্য

ঢাকা: হাইতিতে সশস্ত্র গ্যাং ও অপরাধী নেটওয়ার্কের সহিংসতা দমনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গ্যাং সাপ্রেশন ফোর্সে যোগ দিতে বাংলাদেশ ত্যাগ করেছে সেনাবাহিনীর অগ্রবর্তী দলের ৫০ জন সদস্য।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ জন সদস্য আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাইতির উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

হাইতিতে গমনের পূর্বে আজ সকালে সেনাসদরে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান গমনকারী সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অব্যাহত অবদান এবং বিশ্বশান্তির প্রতি দৃঢ় অঙ্গীকারের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মোতায়েন।

বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর