Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্ত্রীসহ সাবেক মন্ত্রী নুরুজ্জামানের জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১৯:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের এমপি নুরুজ্জামান আহমেদের নামে থাকা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৬ কোটি ২৬ লাখ ৫০ হাজার ৫০৪ টাকা মূল্যের একটি গাড়ি ও ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এছাড়া নুরুজ্জামানের স্ত্রী হোসনে আরা বেগমের নামে থাকা ১১৬ শতাংশ জমি জব্দ ও ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

এদিন তাদের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক জাকির হোসেন।

নুরুজ্জামানের জব্দ জমির মধ্যে পূর্বাঞ্চলের নতুন শহরে ১০ কাঠা জমির একটি প্লট ও লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৭ শতাংশ জমি রয়েছে। এসব জমির মূল্য ধরা হয়েছে ৩৩ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। হোসনে আরার ২৫ ব্যাংক হিসাবে ৮১ লাখ ৬৫ হাজার ৯৩৭ টাকা রয়েছে।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ দায়িত্বে পালনকালে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন। তিনি অবৈধভাবে টাকার উৎস গোপন বা আড়ালের উদ্দেশে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়েছে। আসামি নুরুজ্জামান আহমেদের নামে স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধকরণের জন্য আদেশ দেওয়া একান্ত প্রয়োজন।

সারাবাংলা/আরএম/এসআর
বিজ্ঞাপন

আরো