Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১০:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দাখিল করা হয়েছে।

বুধবার (২ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেওয়া হয়।

এর আগে, ২৪ জুন এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-১। ওই দিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। আদালতে অভিযোগ গঠনের জন্য এক সপ্তাহ সময় চেয়েছেন তিনি।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন গত ১৯ জুন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আমরা এক সপ্তাহ সময় চেয়েছি। আজ এ মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। এ ঘটনায় ১৬ জনের সম্পৃক্ততা মিলেছে তদন্ত প্রতিবেদনে। এর মধ্যে সাতজন গ্রেফতার রয়েছেন।

বিজ্ঞাপন

গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

সরকারি অফিস ও ব্যাংক খোলা আজ
১৭ অক্টোবর ২০২৬ ১০:১২

আরো