Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘দেশকে এগিয়ে নিতে হলে বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১৮:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুর: দেশকে এগিয়ে নিতে হলে বিভাজনের রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তিত্ব ড. মির্জা গালিব।

শুক্রবার (৪ জুলাই) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী যুব ফোরাম আয়োজিত যুব সম্মেলনের প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের দেশের শহর থেকে নিয়ে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সব জায়গা সাধারণ নাগরিকদের মধ্যে বিভাজন ছড়িয়ে দেওয়া হয়েছে। দল-মত-ধর্ম এসব নিয়ে নিজেদের মধ্যে বিভাজন তৈরির এখন সময় নয়। সবকিছুর উর্ধ্বে উঠে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে যুব সমাজকে এ কাজে এগিয়ে আসতে হবে।’

বিজ্ঞাপন

ড. গালিব আরও বলেন, ‘একটি দেশকে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু বছরের দরকার হয় না। একটি প্রজন্মই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এজন্য দরকার যুবকদের অংশগ্রহণ এবং সঠিক নেতৃত্ব। এর প্রমাণ আমরা পাই চব্বিশের গণভ্যুত্থানে। মাত্র ছত্রিশ দিনের আন্দোলনে শেখ হাসিনার মতো একটি শক্তিশালী সরকারের পতন ঘটিয়েছে ছাত্র জনতা। আজকের এই তরুণ প্রজন্মকে দিয়ে সব কিছু সম্ভব। তারাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে।’

ভেদরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাস্টার মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা আব্দুর রব হাশেমী। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মাদ আজহারুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর কে এম মকবুল হোসাইন।

বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল হক, মুহাম্মদ শাহাবুদ্দীন, শাহ জালাল চৌধুরী, মাওলানা আনোয়ার মাসুদ, এডভোকেট শাহজালাল, এডভোকেট রাশেদ খান, ছাত্রশিবিরের সভাপতি শাখাওয়াত কাউসার প্রমুখ।

সারাবাংলা/এসডব্লিউ