Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকর্মীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি

ঢাবি করেস্পন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১৯:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেলে সংগঠনের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ছাত্রদল। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) শহীদুল আলম মামুন, সদস্য জুনায়েদ আলম বাগদাদ, আকিউজ্জামান কোয়েল, আলম বাদশা, মো. জোবায়ের আলম চৌধুরী, ফাহিম আহমেদ, সালেহ মাহমুদ, মো. নাজমুল ইসলাম, রায়হান হোসেন, সিফাত উল ইসলাম, আব্দুল্লাহ রায়হান এবং মাশফিক আলম ভূইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বিজ্ঞাপন
সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

আরো