Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান থেকে ফিরলেন আরও ৩২ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১১:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে সেখানে আটকেপড়া আরও ৩২ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকালে তারা দেশে ফেরেন। এ নিয়ে ৬০ জন দেশে ফিরলেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ইরান থে‌কে বাংলাদেশিদের ফেরার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ জানান, মঙ্গলবার দুটি আলাদা ফ্লাইটে ভো‌রে ২২ জন এবং সকা‌লে ১০ বাংলা‌দে‌শি ঢাকায় পৌঁ‌ছে‌ছেন।

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে জুলাইয়ের শুরুতে সরকার ইরান থেকে ২৮ বাংলাদেশিকে দেশে ফেরত এনেছে। তা‌দের স্থলপথে পাকিস্তান হয়ে ঢাকায় আনা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে দেশে ফির‌তে আগ্রহী ২৫০ বাংলা‌দে‌শি তেহরান দূতাবাসে নিবন্ধন করেন। সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক। যে কারণে নিবন্ধিতদের বেশিরভাব এখন দেশে ফিরতে চাইছে না। তবে ইরানে থাকা অনেক অবৈধ বাংলাদেশি দেশে ফিরতে চাইছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন। এরমধ্যে তেহরানে ৪০০ বাংলাদেশি আছেন। ইরানে তালিকাভুক্ত বাংলাদেশিদের সংখ্যা ৬৭২ জন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন।

সারাবাংলা/একে/ইআ