Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আমি বলিনি আমাকে চাকরি দেন— টানা ব্যাটিং ব্যর্থতার প্রশ্নের জবাবে কোচ সালাউদ্দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৮:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত বছরের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সালাউদ্দিন। সেই সময় সেটা ছিল ‘জনদাবী’। বাংলাদেশ দলের ব্যাটারদের পারফরম্যান্স ধারাবাহিকভাবে খারাপ ছিল তার আগে থেকে। ফলে দেশেল জনপ্রিয় কোচ সালাউদ্দিনকে কোচ বানানোর জোড়ালো দাবি ওঠে। তবে সালাউদ্দিন কোচের দায়িত্ব নেওয়ার পরও ব্যাটারদের পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি নেই। স্বাভাবিকভাবেই সালাউদ্দিনের কাজ নিয়ে প্রশ্ন উঠবে।

সেই প্রশ্ন দেশীয় এই কোচ বলে দিলেন, আমাকে জাতীয় দলে কোচিং করাতেই হবে তেমন কিছু নয়, অনেক কিছু করার আছে আমার। আর আমি এসে বলিনি চাকরি দিতে, আমাকে ডেকে চাকরি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আগামীকাল শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টি খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটা অনুষ্ঠিত হবে কলম্বোতে। আজ সংবাদ সম্মেলনে সালাউদ্দিন এলে এক প্রশ্নর জবাবে এসব কথা বলেছেন।

বাংলাদেশ দলের ব্যাটারদের ব্যাটিং পারফরম্যান্স মোটেও ধারাবাহিক নয়। সেই সঙ্গে বারবার একই ভুলে আউট হওয়া, সেট হয়েও উইকেট বিলিয়ে দিয়ে আসা, অতিরিক্ত চাপ নিয়ে নেওয়া এসব সমস্যা থেকে যেন বেরুতেই পারছেন না ব্যাটাররা।

একজন কোচ কি শোধরাতে পারছেন না ব্যাটারদের? সালাউদ্দিন বলেছেন, ‘দেখুন বাংলাদেশ টিম আমার বাপ দাদার সম্পত্তি না। আমি যদি ভালো না করি এখানে আমার সমালোচনা হবে। এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহবা দেবে। আমি আমার দলের জন্য শতভাগ দিচ্ছি কি না, আমি কি আমার জায়গায় সৎ কি না। সেটা আমার কাছে মূল বিষয়, আমি যদি ভালো না হয় তাহলে বোর্ড আমাকে সরিয়ে দেবে।’

‘হয়তো আমি মানসিকভাবে অনেক শক্ত। অনেক দুর্বল মানুষ হয়তো পড়ে যেতে পারে। আর এমন না যে আমার এখানে চাকরি করতে হবে। আমার অনেক কিছু করার আছে। আর আমি এখানে নিজের ইচ্ছায়ও আসি নাই যে আমি চাইছি, আমাকে চাকরি দেন।’- যোগ করেছেন দেশীয় এই কোচ।

বিসিবি চাইলে জাতীয় দল ছেড়ে দিতে আপত্তি নেই বলেছেন সালাউদ্দিন, ‘দেখুন আমি কোচ আমাকে যদি কালকে আপনি বলেন যে সালাউদ্দিন যাও থার্টিনে কোচিং করাতে। আমি রাগ করবো না আমার এখানে ট্যাগ লেখা নেই যে আমি শুধু কোচ জাতীয় দলের। তো এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই, এটা নিয়ে আমি চিন্তিত না।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো