Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘প্রধান উপদেষ্টা বুঝতে পেরেছিলেন বিএনপির সঙ্গে আপস না করে দেশ চালানো সম্ভব নয়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১৯:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: প্রধান উপদেষ্টা বুঝতে পেরেছিলেন বিএনপির সঙ্গে আপস না করে দেশ চালানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

শনিবার (১৯ জুলাই) দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত মাধবদীর পৌর ছাত্রদলের কর্মী শাওন এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মাধবদী থানা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজিত স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা দায়িত্বে আসার পর জনগণের মাঝে যে আশার সঞ্চার হয়েছিল, তিন মাসের মধ্যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু, সেই নির্বাচন যখন সংস্কার-বিচারের কথা বলে প্রলম্বিত হচ্ছিল, তখন আমরা দেখতে পেলাম দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে। তখন উপদেষ্টা বুঝতে পেরেছিলেন বিএনপি’র সঙ্গে আপস না করে দেশ চালানো সম্ভব নয়। এটি বুঝতে পেরেই অন্তর্বর্তী সরকার লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বেঠক করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সেই সিদ্ধান্তকে দেশের ১৮ কোটি মানুষসহ সকল রাজনৈতিক সংগঠন অভিনন্দন জানিয়েছে। কিন্তু সেই সিদ্ধান্তকে দেশের একটি ধর্মব্যবসায়ী সংগঠন এবং এর সঙ্গে এনসিপি এটিকে ভালোভাবে নেয়নি এবং তারা দেশে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়।’

নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এর সভাপতিত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জেলা বিএনপি’র শিক্ষা বিএনপিরবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, শাহেন শাহ সোহেল, মাধবদী শহর যুবদলের আহ্বায়ক সুলাইমান ভূঁইয়া, সদস্যসচিব জোবায়ের নকিবসহ বিএনপি’র অন্যান্য নেতারা।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো