Wednesday 21 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৩:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ মুকিত আহমদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। তারা বর্তমানে সিলেটের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। মুকিত পেশায় একজন শ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকিতসহ তারা ২৮ জনের একটি টিম বাসে করে সকালে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে তারা সবাই নদীর পাড়ে ফুটবল খেলতে নামে। খেলা শেষে তারা তিনজন নদীর পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে যায়। বাকি দু’জন তীরে উঠলেও স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় মুকিত।

বিজ্ঞাপন

তার সঙ্গে থাকা শাওন জানান, তারা ২৮ জনের একটি টিম সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে ফুটবল খেলা শেষে তিনজন পানিতে নামলে দু’জন পাড়ে উঠলেও স্রোতের টানে তলিয়ে যায় মুকিত।

খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরীরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপি উদ্ধার তৎপরতা চালায়। এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাননি তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাফলং বিট অফিসার ওবায়দু্ল্লাহ জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসডব্লিউ