ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল) ও হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) আজকের সমাবেশে দলটির নির্বাচনী ইশতেহারসদৃশ ‘নতুন বাংলাদেশ রূপরেখা’ প্রকাশ করবেন।
রোববার (৩ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে এ ইশতেহার ঘোষণা করা হবে।
ইশতেহারের খসরা থেকে জানা গেছে এ ইশতেহারে থাকবে ২৪টি বিষয়। তা হলো-
নতুন বাংলাদেশের ইশতেহার
১। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক
২। জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার
৩। গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার
৪। ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার
৫। সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন
৬। জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
৭। গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার
৮। স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ
৯। সার্বজনীন স্বাস্থ্য
১০। জাতি গঠনে শিক্ষানীতি
১১। গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব
১২। ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্বার মর্যাদা
১৩। নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন
১৪। মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি
১৫। তারুণ্য ও কর্মসংস্থান
১৬। বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি
১৭। টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব
১৮। শ্রমিক-কৃষকের অধিকার
১৯। জাতীয় সম্পদ ব্যবস্থাপনা
২০। নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা
২১। জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা
২২। প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার
২৩। বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি
২৪। জাতীয় প্রতিরক্ষা কৌশল
এছাড়াও জানা গেছে, এ সমাবেশের ‘জুলাই সনদ’ চূড়ান্তকরণে সরকারের প্রতি আহ্বান জানানো হবে।
এনসিপির নেতারা বলছেন, আগামী ৫ আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার যদি সনদকে সাংবিধানিক ও আইনি স্বীকৃতি না দেয়, তাহলে তারা নতুন কর্মসূচির ঘোষণা দেবেন।