Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধান বিচারপতির সঙ্গে যে আলোচনা হলো মার্কিন রাষ্ট্রদূতের

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৭:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠকে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনে এ বৈঠক হয়। তবে এটি সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

বৈঠকে পারস্পারিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসনসংক্রান্ত বিষয়াবলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।

এছাড়া গত এক বছরে বাংলাদেশের বিচার বিভাগের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধান বিচারপতি। বিশেষ করে একটি স্বাধীন, শক্তিশালী ও ন্যায়বিচারভিত্তিক বিচার বিভাগ প্রতিষ্ঠায় পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে মানবাধিকার সংরক্ষণে বিচার বিভাগের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

এ সময় এক বছর পূর্তিতে প্রধান বিচারপতিকে অভিনন্দন জানান মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশের বিচার বিভাগের উন্নয়নে প্রধান বিচারপতি গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। বিশেষত একটি শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কারের রোডম্যাপ ঘোষণা, বিচারসেবায় স্বচ্ছতা আনয়নে ১২ দফা নির্দেশনা, বিচারপ্রার্থীদের জন্য সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু, অধস্তন আদালতের সক্ষমতা বাড়াতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কার্যকরী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন ট্রেসি অ্যান জ্যাকবসন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর