Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কেন্দ্রীয় কারাগারের আসামির ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ১৩:৪৮

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের কিরণ চন্দ্র পরিতোষ (৫০) নামের এক আসামি ঢাকা মেডিকেলে কলেজে মারা গেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে কারাগার থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, কারাগার সূত্রে জানা যায় কিরণের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তার বাবার নাম যগেন্দ্র চন্দ্র সূত্রধর। রাজধানীর ভাটারা থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে করা মামলার আসামি তিনি। হাজতি হিসেবে কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাজতি কিরণ কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এরপর চিকিৎসক তাকে পরীক্ষানিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর