Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাড়লো ভোটকেন্দ্র, কমলো কক্ষের সংখ্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৬

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেন। ছবি: সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেন।

প্রকাশিত খসড়া তালিকায় দেখা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটকেন্দ্র বেড়েছে, তবে কমেছে ভোটকক্ষের সংখ্যা।

ইসি সচিব জানান, গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে এবার মোট ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। দ্বাদশ সংসদে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি।

তিনি আরও বলেন, পুরুষদের জন্য ৬০০ জন ভোটার ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আর মহিলাদের জন্য ৫০০ জন ভোটার ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি ভোটকক্ষ রাখা হয়েছে। সব মিলিয়ে খসড়ায় মোট ভোটকক্ষ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। গতবার ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৪৭২টি।

বিজ্ঞাপন

খসড়া তালিকা নিয়ে দাবি-আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে এবং তা নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবরের মধ্যে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২০ অক্টোবর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর