Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুয়াকাটার কাউয়ার চর সৈকতে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার কাউয়ার চর সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহের পরনে ছিল জলপাই রঙের হাফপ্যান্ট। এখনো তার পরিচয় উদ্ধার করা যায়নি।

নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে চর গঙ্গামতি থেকে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সমুদ্রে ভেসে এসে চরে আটকে গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় জেলে রহিম মিয়া বলেন, ‘সকালে সাগরে জাল তুলতে গেলে মরদেহটি ভেসে থাকতে দেখি। পরে পুলিশে খবর দেই।’

কুয়াকাটা নৌ-পুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, কুয়াকাটার চর গঙ্গামতি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

‘আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে’
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

আরো

সম্পর্কিত খবর