Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের ফোনের গুরুত্বপূর্ণ তথ্যের সুরক্ষা নিয়ে কি চিন্তিত? তাহলে মাত্র একটি সেটিংস বদলে আপনার ব্যক্তিগত তথ্যের আরও বেশি সুরক্ষা নিশ্চিত করতে পারবেন।

আসুন জেনে নেই ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার উপায় …

* দ্রুত ফোনের ব্যাটারি শেষ হওয়া। মূলত ডিভাইসে ব্যাকগ্রাউন্ডে ম্যালওয়্যার ভাইরস থাকলে তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়।

* ফোনের ডাটা অতিরিক্ত খরচ হচ্ছে কি না খেয়াল করুন । এটি হতে পারে স্পাইওয়্যার আপনার ডাটা চুরি করছে নিঃশব্দে।

* আপনার ফোন স্লো হয়ে যাওয়া। ট্রোজান বা আরএটি সিস্টেম রিসোর্স দখল করে নিলে এমনটা হয়।

* অপরিচিত আউটগোয়িং এসএমএস/কল। বটনেট বা আরএটি-এর লক্ষণ এই সমস্যা।

বিজ্ঞাপন

* ফোন অস্বাভাবিকভাবে গরম হওয়া। ক্রমাগত ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি চলতে থাকলে আপনি কাজ না করলেও ডিভাইস গরম হয়ে উঠতে পারে।

* অদ্ভুত পপ-আপ বা রিডাইরেক্ট। অ্যাডওয়্যার বা ফিশিং আক্রমণের ক্ষেত্রে এমনটা হয়।

* অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যকলাপ দেখলে সাবধান। ডিভাইস থেকে ক্রেডেনশিয়াল ফাঁস হওয়ার সম্ভাবনা এই ক্ষেত্রে সর্বাধিক।

ফোনকে সুরক্ষিত রাখতে চাইলে সিকিউরিটি সেটিংস কেমন হওয়া উচিত?

স্ক্রিন লক ও বায়োমেট্রিক অন রাখুন-
* এজন্য প্রথমে সেটিংসে যান
* সেখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করুন
* এবার স্ক্রিন লকে গিয়ে পিন বা পাসওয়ার্ড বা প্যাটার্ন লক অন করুন।
* বায়োমেট্রিকসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক অপশন রাখুন।

ফুল ডিভাইস এনক্রিপশন নিশ্চিত করুন-
* এজন্য প্রথমে সেটিংসে যান
* সেখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করুন
* এবার এনক্রিপশন অ্যান্ড ক্রিডেনশিয়াল-এ গিয়ে করতে পারবেন এই কাজ।
* ডেভেলপার অপশন এবং ইউএসবি ডিবাগিং বন্ধ করুন।

অপ্রয়োজনীয় রেডিও অপশন বন্ধ করুন-
ব্লুটুথ, ওয়াই-ফাই, এনএফসি ব্যবহার না করলে বন্ধ রাখুন। গুগল প্লে প্রোটেক্ট চালু রাখুন। সেটিংস থেকে সিকিউরিটিতে গিয়ে গুগল প্লে প্রোটেক্ট অন রাখুন।

অ্যাপ পারমিশন রিভিউ করুন-
* এজন্য প্রথমে সেটিংসে যান
* সেখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করুন
* এবার পারমিশন ম্যানেজার-এ যান।
* অটো-আপডেট চালু করুন।
* অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দিন।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো