Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে স্ত্রীকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে নাদেরা আক্তার (২৩) নামে এক তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রাজু মাতুব্বরের (২৬) বিরুদ্ধে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘরের ভেতরে নাদেরার মৃতদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘নিহতের স্বামী রাজু প্রায় দুই সপ্তাহ আগে নাদেরাকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসে। শনিবার রাতে তিনি স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহতের শরীরে হাতুরির আঘাতের চিহ্ন রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মেয়েটির পূর্ণাঙ্গ পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর