Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইলরামাদান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানের ফিরোজা বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া উইং-এর পরিচালক শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রায় এক ঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত অসুস্থ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। বেগম খালেদা জিয়া নিপীড়িত ফিলিস্তিনের জনগণের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের রাষ্ট্রদূত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, শহীদ জিয়ার সরকারের সময় বাংলাদেশস্থ ফিলিস্তিনের অ্যাম্বেসীর জন্য বিনামূল্যে জমি প্রদান করা হয় এবং বেগম খালেদা জিয়ার সরকারের সময় সেই জমিতে অনুদানে ভবন নির্মাণ করা হয়। যা ছিল ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর