Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছুটি শেষে বেনাপোলে আমদানি-রফতানি চালু

লোকাল করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১৫:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: টানা ৬ দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্য শুরু হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন আমদানি-রফতানি বন্ধ রাখা হয়। শনিবার সকাল থেকে আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু হয়েছে।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ওপারে দুর্গাপুজার ছুটি থাকায় ২৮ সেপ্টেস্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর