Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধানমন্ডি লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৩:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর ধানমন্ডি লেকে থেকে ওমর ফারুক মোল্ল্যা (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) মায়ের সঙ্গে অভিমান করে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ৫ নম্বর রোডের নাইওরী হোটেল ব্রিজের উত্তর পাশের লেক থেকে মরদেহটি উদ্ধার করে ধানমন্ডি থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর আসে ধানমন্ডি ৫ নম্বর রোডে নাইওরী হোটেলের পাশে লেকের পানিতে একজনের লাশ ভাসছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, পরে ঘটনাস্থলে এসে পরিবারের লোকজন ওই যুবকের মরদেহ শনাক্ত করেন।

পরিবারের কাছ থেকে জানা যায়, মৃতের নাম ওমর ফারুক মোল্ল্যা (১৮)। বাবার নাম আব্দুল কুদ্দুস মোল্ল্যা। তাদের বাসা হাজারীবাগ বউবাজার সনাতন ঘর এলাকায়। তিনি পড়ালেখা করতেন না এবং বেকার ছিলেন। এসব নিয়ে শুক্রবার দুপুরে মা মোছা. জেসমিন আক্তারের সঙ্গে রাগারাগি হয় তার। ওইদিন বেলা ৩টার দিকে খাবার খেয়ে বাসা থেকে বেরিয়ে আসেন ফারুক৷  এরপর আর বাসায় ফিরেননি। পরিবার সদস্যরা ভেবেছিলেন, কোনো বন্ধুর বাসায় রয়েছেন তিনি।

ওমর ফারুক সাঁতার জানতেন না। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য তদন্ত চলছে। এ ছাড়া, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৯

আরো

সম্পর্কিত খবর