Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ বিএনপি নেতাকে আসামি করায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৪:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে বিজয় হত্যা মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপি নেতা ইসমাঈল তোতাকে ষড়যন্ত্রের মাধ্যমে আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার চরএলাহী বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন মেম্বার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়েল মাস্টার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, কোম্পানীগঞ্জ ওলামাদলের সদস্য সচিব মাওলানা আইয়ুব আলী, বিএনপি নেতা মো. ইসমাঈল হোসেন তোতা প্রমূখ।

বিজ্ঞাপন

তারা বলেন, চরএলাহী ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আবদুল মতিন তোতা চেয়ারম্যানকে প্রকাশ্যে হত্যা করে সন্ত্রাসীরা। ওই হত্যার ঘটনার মাস্টারমাইন্ড জামায়াত থেকে বিএনপিতে আসা ফখরুল ইসলাম তার অনুসারী তোতা হত্যা মামলার আসামিদের সেভ করতে প্রায় ৬০ কিলোমিটার দূরের একটি হত্যার ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি নেতা ইসমাঈল তোতাকে মামলার আসামি করে। বক্তারা অবিলম্বে ইসমাঈল তোতার বিরুদ্ধে করা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, বাদী অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বিএনপি নেতাকে ষড়যন্ত্রমূলক আসামি করা হয়েছে কিনা তা তদন্ত শেষে বলা যাবে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৯

আরো

সম্পর্কিত খবর