Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জনগণ সিদ্ধান্ত নেবে কোন পদ্ধতিতে ভোট হবে: ডা. জাহিদ হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ২০:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগন সকল ক্ষমতার উৎস ও দেশের মালিক। কাজেই জনগনই সিদ্ধান্ত নেবে যে, আগামী দিনে কোন পদ্ধতিতে দেশ পরিচালিত হবে, কোন পদ্ধতিতে ভোট হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নবাবগঞ্জ উপজেলার মতিহারা নিজ গ্রামের বাড়িতে দিনাজপুর-৬ আসন (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট) চার থানার দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে নবাবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় ও কর্মী সভায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনমুখী করতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,‘আসুন আমরা মানুষের কাছে যাই, মানুষকে উৎসাহিত করি। আপনারা আপনাদের বক্তব্য বলবেন, আমরা আমাদের বক্তব্য বলবো। মানুষ সিদ্ধান্ত নিবে তারা কারটা গ্রহন করবে আর কারটা গ্রহন করবে না। কাজেই জনগণের উপর আস্থা রাখুন। তাহলে আর কোনো ভ্রান্তি থাকবে না, স্বৈরাচারের পুনরুত্থান হবে না এবং কোনোভাবেই অনির্বাচিত সরকার প্রলম্বিত হওয়ার কোনো সুযোগ থাকবেনা।’

বিজ্ঞাপন

এসময় দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল সহ চার থানার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’
২ নভেম্বর ২০২৬ ১৩:০০

আরো

সম্পর্কিত খবর