Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে হামলা, গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৬ ১২:২৬

নিহতের বাড়িতে পুলিশ এবং স্থানীয়রা।

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাসিমা খাতুন (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগ, মোমিনের নেতৃত্বে একদল ব্যক্তি নাসিমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে তাকে মারধর করে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে নাসিমা খাতুনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লিটন ও রিপন নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর