Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ অন্ধ্র উপকূল অতিক্রম করছে

সিনিয়র করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৬ ১২:৪৮ | আপডেট: ২ নভেম্বর ২০২৬ ১২:৫৫

ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশের কোথাপত্তনম সমুদ্রতীর কালো মেঘে ঢাকা। ছবি: দ্য হিন্দু।

ঢাকা: শক্তি সঞ্চয় করে প্রবল রূপ নেওয়া ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ভারতের অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর সরাসরি কোনো প্রভাব বা বৃষ্টির শঙ্কা বাংলাদেশে না থাকলেও, এর প্রভাবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এটি আজ সোমবার রাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। ভারতের উপকূলে এই ঝড়ের তীব্রতা থাকলেও এর পরোক্ষ প্রভাবে বাংলাদেশের আবহাওয়ায় শীতের আমেজ কিছুটা বাড়তে শুরু করেছে।

বিজ্ঞাপন

আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল ৩ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরের দিন ৪ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এরপর ৫ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ৬ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া, আগামী পাঁচ দিন পর অর্থাৎ সপ্তাহের শেষদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর