Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১২:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনার কয়রায় ধানক্ষেতে বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহমান (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার ৩ নম্বর কয়রা গ্রামের মাহবুব সরদারের ধানক্ষেতে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।

মৃত আব্দুর রহমান উপজেলার ৩ নম্বর কয়রা গ্রামের আব্দুস সামাদ সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুর রহমানের বাড়ির পেছনে মাহাবুব সরদার নামের এক ব্যক্তির ধানক্ষেত আছে। তিনি ধানক্ষেতে বৈদ্যুতিক তার দিয়ে ধান পাহারা দেন। ভোরে আ. রহমান ধানক্ষেত দিয়ে কাজে যাচ্ছিলেন এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে মারা যান তিনি।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর