Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ থেকে চালু হচ্ছে উত্তরা ইপিজেডের ৪ ফ্যাক্টরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১০:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: নয়দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারো চালু হচ্ছে নীলফামারীর উত্তরা ইপিজেডের চার ফ্যাক্টরি।

চার ফ্যাক্টরির মধ্যে রয়েছে—দেশবন্ধু টেক্সটাইল মিল লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, মেইগো বাংলাদেশ লিমিটেড ও ইপিএফ প্রিন্টিং লিমিটেড।

এর আগে, গত শনিবার বেতন ভাতা,বোনাসসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে আন্দোলনের মুখে চারটি ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক আতিকুল ইসলাম বলেন, ‘রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে আবারো ফ্যাক্টরি চালুর দাবি জানায় শ্রমিকরা। তাদের দাবির প্রেক্ষিতে ফ্যাক্টরি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের ফ্যাক্টরিতে সাড়ে তিন হাজার শ্রমিক রয়েছেন।’

বিজ্ঞাপন

এদিকে ইপিজেড সূত্র জানায়, এই চার ফ্যাক্টরিতে শ্রমিক রয়েছেন সাড়ে ছয় হাজার।

উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোন(ইপিজেড) এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার জানান, শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার থেকে বন্ধ থাকা চার ফ্যাক্টরি চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এদিন থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হবে এবং শ্রমিকদের যথাসময়ে ফ্যাক্টরি আসার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, উত্তরা ইপিজেডের ২৭টি ফ্যাক্টরিতে শ্রমিক রয়েছেন ৩৫ হাজার।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর