Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৩:৫৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বগুড়া: বগুড়ায় ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামের এক বেকারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বগুড়া সদর উপজেলার হাজরাদিঘী এলাকার তালুকদার পাড়া থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জহুরুল ইসলাম ওই এলাকায় দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

জানা গেছে, সোমবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন জহুরুল ইসলাম। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন ভোরে স্থানীয় লোকজন হাজরাদিঘী তালুকদার পাড়ার ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে। পরে দ্রুত পুলিশে খবর দেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো কোন অস্ত্রের সাহায্যে তাকে হত্যা করা হতে পারে। নিহত ব্যক্তির মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার মূল রহস্য উদঘাটনে জেলা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত জহুরুল ইসলামের পরিবার ও স্থানীয়রা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর