Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দারুস সালামে ৬টি ককটেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৮:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর দারুস সালাম বর্ধন বাড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় কার্টনে মোড়ানো ৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে দারুস সালাম থানার বন্ধন বাড়ি এলাকার ১০/১/বি বাসার সিঁড়ির নিচ থিকে এই ককটেল উদ্ধার করা হয়।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা আহমেদ বলেন, ‘বর্ধন বাড়ি এলাকায় সুমন মৃধা নামে একজনের বাড়ির সিঁড়ির নিচে কার্টনে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল রাখা ছিল। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেলগুলো একটি ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর