Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমান পলাশ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৬ ১৩:৩১

গ্রেফতার মোস্তাফিজুর রহমান পলাশ।

বেনাপোল: যশোরের শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে এগোরাটার সময় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামি মোস্তাফিজুর রহমান পলাশ শার্শা থানার তেবাড়িয়া গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, মোস্তাফিজুর রহমান পলাশকে বুধবার (২৫ নভেম্বর) রাত ৭ টার সময় শার্শা থানাধীন তেবাড়িয়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। আসামি শার্শা থানাধীন ডিহি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর