Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৬ ১৩:১৮

কুষ্টিয়া জেলা কারাগার। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে কারাগার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কুষ্টিয়া জেলা কারাগারের সামনের সড়কে আসে। একপর্যায়ে তারা সড়ক থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পরপরই মোটরসাইকেলে করে দ্রুত স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়কের ওপর থেকে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি কারাগার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’